ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্টে’র বৃত্তি উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৭:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ২২ Time View
Print

আজিজুল হাকিম, ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং নৈতিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’-এর বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০৫ নম্বর কক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। এসময় একাডেমিক কার্যক্রমে ভালো ফলাফল অর্জনকারী ছয়জন শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে এক হাজার টাকা করে উপহার দেওয়া হয়।

মোরাল প্যারেন্টিং পরিবারের ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে ৪০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী (মোরাল চাইল্ড) এবং ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার ও প্রভাষক ফয়সাল হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নতুন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিচয় পর্ব ও অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। পরে ক্যাম্পাস গার্ডিয়ান ড. ধনঞ্জয় কুমারের হাত দিয়ে নতুন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

এ সময় নতুন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কৃষ্ণ সরকার বলেন, ‘আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। আমার পরিবারের পক্ষে পড়ালেখার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। যখন জানতে পারলাম, আমার বৃত্তি নিশ্চিত হয়েছে, তখন দুশ্চিন্তামুক্ত হই। আমার দুঃসময়ে মোরাল প্যারেন্টিং পরিবার পাশে দাঁড়িয়েছে। এ জন্য আমি সংগঠনটির প্রতি চিরকৃতজ্ঞ থাকব।’

মোরাল প্যারেন্টিং পরিবারের ক্যাম্পাস প্রতিনিধি মিশুক শাহরিয়ার বলেন, ‘মোরাল প্যারেন্টিং পরিবার একটি নৈতিক সমাজ গঠনের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষার্থীদের শুধু বৃত্তি প্রদানই করে না, পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধিতে ভাষা শিক্ষা ও কম্পিউটার শিক্ষাসহ বিভিন্ন আত্মোন্নয়নমূলক কোর্স পরিচালনা করে। এ ছাড়া “স্বাবলম্বী প্রজেক্ট”-এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তুলতে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘মোরাল প্যারেন্টিং পরিবারের হয়ে কাজ করতে পেরে ভালো লাগে। বৃত্তি উৎসবের দিনে সব মোরাল চাইল্ড একত্রিত হতে পারি, যা আমাদের সবার জন্য আনন্দের।’

অনুষ্ঠানে ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার বলেন, ‘মোরাল প্যারেন্টিং পরিবার একটি পরিবার। এই পরিবারের প্রতি তোমাদের সবার দায়বদ্ধতা রয়েছে। তোমাদের মোরাল প্যারেন্টরা বৃত্তির অর্থ দিয়ে অনেক আশা নিয়ে তোমাদের পাশে দাঁড়ান। আমরা চাই, তোমরা ভালো কিছু করবে এবং একটি নৈতিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।’

ইংরেজি বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী বলেন, ‘একজন মানুষকে সাহায্য করলে হয়তো একটি জীবন বদলে যায়। কিন্তু একজন মানুষকে নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে বদলে যেতে পারে একটি সমাজ। মোরাল প্যারেন্টিং পরিবার একটি নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নৈতিকতা কোনো নির্দিষ্ট ধর্মের বিষয় নয়; মানুষ হিসেবে আমাদের সবার নৈতিক হওয়া প্রয়োজন।’

প্রসঙ্গত, ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’ একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সামাজিক সংগঠন। নৈতিক সমাজ গঠনের উদ্দেশ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রতি দুই মাস অন্তর বৃত্তি প্রদান করে আসছে সংগঠনটি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় চারজন শিক্ষক ক্যাম্পাস গার্ডিয়ান এবং একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাস গার্ডিয়ানরা হলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার অধিকারী, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাফর আলী এবং ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ফয়সাল হোসেন। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিশুক শাহরিয়ার। বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিটের অধীনে ৭০ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্টে’র বৃত্তি উৎসব অনুষ্ঠিত

Update Time : ০৭:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬