👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ভোক্তা অধিকারের অভিযানে কর্ণফুলী ফিসকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৪ Time View
Print

যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর বড় বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয় বিক্রয়ের কাগজপত্র যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মূল্য ও আমদানিকৃত মাছের এলসি-সংক্রান্ত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিস নামের একটি আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বাজারের মাছ বাজারের বিভিন্ন খুচরা ও পাইকারি দোকান মনিটরিং করা হয়।
এসময় ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্যসংক্রান্ত তথ্য এবং আমদানিকৃত মাছের আমদানি ও সরবরাহের বিক্রয় ও ক্রয়ের নির্ধারিত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলী ফিস এর মালিক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে নির্ধারিত মূল্যে ভারতীয় ইলিশ বিক্রি এবং আমদানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজারে ভারতীয় ইংলিশের মাছের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে বলে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোর বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ভোক্তা অধিকারের অভিযানে কর্ণফুলী ফিসকে জরিমানা

Update Time : ০৭:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬