ব্রেন টিউমারে আক্রান্ত মেধাবী ছাত্র ফাহিমের চিকিৎসায় খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের ১ লাখ টাকা সহায়তা
- Update Time : ০৯:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ২০ Time View

ব্রেন টিউমারে আক্রান্ত মেধাবী ছাত্র ফাহিমের উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে ফাহিমের চিকিৎসার জন্য নগদ ১ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এই আর্থিক সহায়তা ফাহিমের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খাজুরা হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সভাপতি সুলাইমান কবির রাব্বি, সহ-সভাপতি এমডি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক সাকিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোস্তফা কামাল, রাব্বি আল-আমিন, হাসান মাহমুদ সাজিদ, আদনান সামি, মোজাহিদ, শাওন প্রমুখ।
সংগঠনের সহ-সভাপতি এমডি আকাশ হোসেন বলেন, “ফাহিমের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। কাজটি মোটেও সহজ ছিল না। যারা এই মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফাহিমের দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ফাহিমের পরিবারের পাশে থাকার চেষ্টা করব।”
ফাহিম যশোরের খাজুরার স্থানীয় বন্দবিলা ইউনিয়নের ঘোপদূর্গাপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে। সে ঘোপদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
























