ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে মদ-ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ Time View
Print

জীবননগর প্রতিনিধি:চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ইয়াবা, কীটনাশক, কসমেটিকস, ইলেকট্রনিক্স সামগ্রী ও চকলেট জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে জীবননগর সীমান্তের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন একই এলাকায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়া ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে গয়েশপুর বিওপির একটি পেয়ারা বাগান থেকে ২ বোতল ভারতীয় কীটনাশক ও ১ প্যাকেট চকলেট এবং ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে নতুনপাড়া বিওপির একটি আমবাগান থেকে ১০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বিজিবির অভিযানে মদ-ইয়াবাসহ চোরাচালানি পণ্য জব্দ

Update Time : ০৮:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬