পীরগঞ্জে মাদকের ভয়াল থাবা, বিপর্যস্ত তরুণ সমাজ
- Update Time : ০৬:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬ Time View

মোঃ রবিউল ইসলাম, পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকের ভয়াল থাবায় তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
জানা যায়, উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নের বড়বাড়ি (চুনিয়াপাড়া) এলাকার দুই মাদকাসক্ত যুবক বড়বাড়ি এলাকার একটি পুকুর থেকে দুই কয়েল ক্যাবল চুরি করে নিয়ে যায়। পরে চুরি করা ক্যাবল ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের গোদাগাড়ী বাজারের একটি দোকানে বিক্রি করতে গেলে স্থানীয় জনতার হাতে তারা আটক হয়।
পরবর্তীতে আটক দুই যুবককে ৯ নম্বর সেনগাঁও ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদকাসক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে সোচ্চার হওয়া জরুরি।অন্যথায় ভবিষ্যতে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়ে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।






















