ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে দায়িত্ব নিয়েই সহযোগিতা চাইলেন ভিসি ড. এস এম হেমায়েত জাহান

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৩৫ Time View
Print

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

‎বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান নবনিযুক্ত উপাচার্য। এ সময় তার সঙ্গে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন আর রশিদ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের স্বাগত জানান।

‎পরে উপাচার্য ড. এস এম হেমায়েত জাহান তার কার্যালয়ে প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

‎এরপর বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

‎সাংবাদিকদের উদ্দেশ্যে ড. এস এম হেমায়েত জাহান বলেন, “আমি এই অঞ্চলেরই সন্তান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যা যা করা প্রয়োজন, আমি তা করার সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।

‎তিনি আরও বলেন, “শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।

‎নবনিযুক্ত উপাচার্যের যোগদানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলোর সমাধান হবে এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন গতি ফিরে আসবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পবিপ্রবিতে দায়িত্ব নিয়েই সহযোগিতা চাইলেন ভিসি ড. এস এম হেমায়েত জাহান

Update Time : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬