👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে মতবিনিময় ও বিক্ষোভ মিছিল

আজিজ,রংপুর প্রতিনিধি:
  • Update Time : ০৮:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর (সোমবার) রংপুর মহানগরে আহূত অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে নিউক্রস রোডস্থ সুমি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ নভেম্বরের অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভা শেষে প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দাবি আদায়ের পক্ষে স্লোগান দেয়।
আয়োজকরা জানান, গণবিরোধী প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিলসহ তাদের চার দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ৩০ নভেম্বরের অর্ধদিবস হরতাল কর্মসূচি সফল করতে নগরবাসী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন তারা।
দাবি আদায়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান আন্দোলনকারীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে মতবিনিময় ও বিক্ষোভ মিছিল

Update Time : ০৮:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬