সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় রংপুর সেনানিবাসে দুলু মন্ত্রী
- Update Time : ১২:৩৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ২ Time View

সশস্ত্র বাহিনীর গৌরব, বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে রংপুর সেনানিবাসে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর এরিয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল। এ সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপিসহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অসামান্য অবদান, দেশপ্রেম, নিষ্ঠা ও শৃঙ্খলার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং দেশের সামগ্রিক উন্নয়নে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে অতিথিদের মধ্যে আলোচনা ও ভাববিনিময় অনুষ্ঠিত হয়।
সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের দেশপ্রেম, সাহসিকতা, আত্মত্যাগ এবং জাতির প্রতি তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


























