ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা ও দর্শনার বিদায়ী এসিল্যান্ড শাহিন আলমের আবেগঘন বার্তা, পদোন্নতি পেয়ে যাচ্ছেন রাজশাহী বিভাগে

Reporter Name
  • Update Time : ১২:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৬ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌরসভার প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) মো: শাহিন আলমের শেষ কর্মদিবস সম্পন্ন হয়েছে। সাড়ে নয় মাসের সফল কর্মকাল শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদোন্নতি/বদলি পেয়ে রাজশাহী বিভাগে যোগদান করতে যাচ্ছেন।
আজ ৫ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ (সোমবার) কর্মদিবসের শেষ প্রহরে দামুড়হুদা ও দর্শনাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন এই সরকারি কর্মকর্তা।
বিদায় বেলায় মো: শাহিন আলম বলেন, “গত ২২ ডিসেম্বর, ২০২৫ তারিখে দামুড়হুদায় যোগদান করার পর থেকে দীর্ঘ সাড়ে নয় মাস আমি সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও দুই মাস উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। এই পুরো সময়ে নানাবিধ সীমাবদ্ধতার মাঝেও আইন-কানুন মেনে নিজের সর্বোচ্চটা দিয়ে সাধারণ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি।”
দায়িত্ব পালনকালে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করে তিনি আরও বলেন, “এই কর্মকালের সকল সফলতার অংশীদার দামুড়হুদা ও দর্শনার সর্বস্তরের জনগণ। আর যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, তবে তার দায় একান্তই আমার নিজের।” দায়িত্ব পালনকালীন সময়ে অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য সবার কাছে ক্ষমা ও সুন্দর দৃষ্টি প্রত্যাশা করেছেন তিনি।
এদিকে বিদায়ী এই কর্মকর্তার সততা, কর্মনিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসনের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল। অনেকেই তার নতুন কর্মস্থল রাজশাহী বিভাগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পরবর্তী কর্মজীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দামুড়হুদা ও দর্শনার বিদায়ী এসিল্যান্ড শাহিন আলমের আবেগঘন বার্তা, পদোন্নতি পেয়ে যাচ্ছেন রাজশাহী বিভাগে

Update Time : ১২:৩২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬