ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর পৌরসভার সর্বোচ্চ ৫০ কোটি টাকা বাজেট ঘোষণা

Reporter Name
  • Update Time : ০৪:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২১ Time View
Print

নিজেস্ব প্রতিবেদন:

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৪৯ কোটি ৩০ হাজার ৩৪২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে জীবননগর পৌরসভার প্রশাসক ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। পরে বিস্তারিত বাজেট উপস্থাপন করেন জীবননগর পৌরসভার হিসাবরক্ষক মো. আবুল কালাম আজাদ।
বাজেটে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৩৫২ টাকা। আর আয় ধরা হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা। বাজেটে প্রারম্ভিক জের ধরা হয়েছে ৪ লাখ ১৬ হাজার ৬৫২ টাকা। রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ৯ লাখ ২২ হাজার ২৯০ টাকা।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয় ও ব্যয় ছিল ৩ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৩৫২ টাকা। তার আগের অর্থবছরে ছিল ২ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৪৯ টাকা।
এদিকে বাজেটে উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছে ৪৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। ব্যয়ও ধরা হয়েছে একই টাকা।
এই অর্থবছরের বাজাটে সবচেয়ে বেশি ১৮ কোটি টাকা উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছে আরইউডিটিপি প্রকল্প থেকে। আর কোভিট-১৯ প্রকল্প থেকে উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছে ১৩ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এই দুই খাত থেকে উন্নয়ন প্রাপ্তি ছিল ২৫ কোটি টাকা। তার আগের বছর ছিল মাত্র ৬৬ লাখ ৪৯ হাজার ৪৪৭ টাকা।
এদিকে রাজস্ব খাতে সবচেয়ে বেশি ১ কোটি ৮ লাখ টাকা আয় ধরা হয়েছে স্থাবর সম্পত্তি হস্তান্তর থেকে। এছাড়া হাট বাজার ইজারা থেকে ৪৮ লাখ টাকা, গৃহ ও ভূমির উপর কর থেকে ৪১ লাখ টাকা। আর ৩২ লাক টাকা আয় ধরা হয়েছে পেশা ব্যবসা ও কলিং থেকে।
এদিকে রাজস্ব রাতে সবচেয়ে বেশি ১ কোটি ২০ লাখ ১৮ হাজার ৩৫২ টাকা ব্যয় ধরা হয়েছে বেতন-ভাতায়। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ঝাড়ুদার ও সুইপারদের চুক্তিভিত্তিক ভাতা ৪৭ লাখ টাকা।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে জীবননগর পৌরসভার বাজেট ছিল মাত্র ৪ কোটি ৬ লাখ ৫৬ হাজার ৮১৭ টাকার। ২০২৫-২৬ অর্থবছরে বাজেট ছিল ৩১ কোটি টাকার মতো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, পৌর জামায়াতের আমির ফিরোজ হোসেন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগর পৌরসভার সর্বোচ্চ ৫০ কোটি টাকা বাজেট ঘোষণা

Update Time : ০৪:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬