ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে কামরুলের প্রাইভেটকার থেকে ৫০ বোতল এস্কাফ জব্দ, চালক আটক

Reporter Name
  • Update Time : ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১৭ Time View
Print

যশোর জেলা প্রতিনিধি : যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের কামরুল ইসলামের প্রাইভেটকার থেকে ৫০ বোতল ‘এস্কাফ’ জব্দ করেছে নড়াইল জেলা পুলিশ। এ সময় গাড়ির চালক ইমরান হোসেনকে (২৯) আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এসব মাদক জব্দ করা হয়।

আটক ইমরান হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।

পুলিশ জানায়, রোববার সকালে নড়াইল সদর থানা-পুলিশের একটি দল মালিবাগ মোড় এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ গাড়িটির গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের ডিকিতে প্লাস্টিকের বস্তায় লুকানো ৫০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারসহ চালক ইমরান হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়।

এদিকে, একটি সূত্রের দাবি, কামরুল ইসলাম বিশেষ বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ‘গ্রামের কাগজ’-এ তাঁর বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর তিনি যশোরের নুরপুর গ্রাম ছেড়ে শ্বশুরবাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থান করছেন বলে সূত্রটি জানিয়েছে।

সূত্রটির আরও দাবি, চাকরি দেওয়ার নামে প্রতারণার কার্যক্রমে ভাটা পড়ায় কামরুল ইসলাম নতুন করে মাদক কারবারের সঙ্গে যুক্ত হয়েছেন। কালীগঞ্জে অবস্থান করে তিনি নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও ঢাকায় মাদকের বড় বড় চালান পাঠাচ্ছেন। এসব চালান পরিবহনে তাঁর চালক ইমরান হোসেন যুক্ত বলে দাবি করা হয়েছে।

সূত্রটির ভাষ্য অনুযায়ী, নড়াইলে জব্দ করা ৫০ বোতল এস্কাফ ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে ঢাকায় পাঠানো হচ্ছিল। কামরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে মাদক কারবারের আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলেও দাবি করেছে সূত্রটি।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, চেকপোস্টে তল্লাশির সময় একটি প্রাইভেটকার থেকে ৫০ বোতল এস্কাফ জব্দসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

নড়াইলে কামরুলের প্রাইভেটকার থেকে ৫০ বোতল এস্কাফ জব্দ, চালক আটক

Update Time : ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬