ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে নানা আয়োজনে আন্তজার্তিক প্রবীণ দিবস পালন:

Reporter Name
  • Update Time : ১১:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৫ Time View
Print

জীবননগর প্রতিনিধি :-‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে চুয়াডাঙ্গার জীবননগরে আন্তজার্তিক প্রবীণ দিবস পালন হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার(১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রবীণদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন জীবননগর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রবীণেরা আমাদের বাবা-মা বা গুরুজন।সময়ের সাথে সাথে আমরাও একসময় প্রবীণ হবো। প্রবীণদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার প্রবীণদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কোন সন্তান পিতামাতার ভরণপোষণের দায়িত্ব না নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান চালু হয়েছে।তাছাড়াও সরকার প্রবীণদের জন্য বয়স্কভাতা দিচ্ছে। আমাদের পরিবারে বা সমাজে যে প্রবীণরা আছে সবাই সবার জায়গা থেকে তাদেরকে যত্ন নেবো।

জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রবীণ কমিটির সভাপতি শাহাজাহান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, সমাজসেবা কর্মকর্তা নূরআলম,উপজেলা লোকমোর্চার প্রোগ্রামার অফিসার আব্দুল আলীম সজল প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রবীণ কমিটির সদস্য বৃন্দ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ১ অক্টোবর আন্তজার্তিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তার পরের বছর ১৯৯১ সাল থেকে এই দিনে বিশ্বব্যাপী দিবসটি পালন হয়ে আসছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে নানা আয়োজনে আন্তজার্তিক প্রবীণ দিবস পালন:

Update Time : ১১:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬