জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা
- Update Time : ০৯:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

জীবননগর উপজেলা প্রতিনিধি:দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে, সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ডেঙ্গুসহ মহাশবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট সকলকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, সমবায় অফিসার নূর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইভা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান,
জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন শফি, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ।এছাড়া সভায় উপজেলা পরিষদের সংশ্লিষ্ট সদস্য, স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


























