ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

Reporter Name
  • Update Time : ১১:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
এ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মৎস্য উৎপাদন এবং মৎস্যজীবী ও মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জুয়েল শেখ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল রানা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

Update Time : ১১:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬