ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:অসামান্য মেধা,যোগ্যতা,নিষ্ঠা ও প্রশংসনীয় সেবার স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার সেকেন্ড অফিসার ও এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল আলম (বিপি নং-৮০০০০৪৭৭৯৮)।

রাষ্ট্রপতির পুলিশ পদকপ্রাপ্তদের তালিকা অনুযায়ী, ২০২৫ সালের সেবা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত হন। তালিকায় তাঁর নাম রয়েছে ৯ নম্বর ক্রমিকে।

এসআই মোঃ আশরাফুল আলম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম ওমর আলীর দ্বিতীয় সন্তান। মেধা, কর্মনিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

তাঁর এই রাষ্ট্রীয় স্বীকৃতির খবরে নিজ এলাকা মনোহরপুরসহ পুরো জীবননগর উপজেলায় আনন্দের সৃষ্টি হয়েছে। স্বজন, স্থানীয় বাসিন্দা, বন্ধু ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

স্থানীয়রা জানান, আশরাফুল আলমের এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, পুরো জীবননগরবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর এই সাফল্য এলাকার তরুণ প্রজন্মকে দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসতে অনুপ্রেরণা জোগাবে।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এসআই আশরাফুল আলম বাংলাদেশ পুলিশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)

Update Time : ১১:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬