ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১২ Time View
Print

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ববিতা (২৭) আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ও সানোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ববিতা দুই সন্তানের জননী ছিলেন। তিনি স্বামী পরিত্যক্তা হয়ে দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করছিলেন। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা তার পিতার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে যায়। আহত অবস্থায় ববিতাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

Update Time : ০৯:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬