চট্টগ্রামের রাউজান পৌরসভার বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০২:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২১ Time View

★ শ্রী সুপণ বিশ্বাস – (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)
চট্টগ্রামের রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাউজান পৌরসভা। ২৮ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। পৌর প্রশাসক ও উপজেলা সহকারি (ভূমি) কমিশনার অংছিং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোঃ আলী সুমন, সাবেক ছাত্রনেতা হাসান বাহাদুর। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুর নবী, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, বিএনপি নেতা মোঃ হোসেন চৌধুরী, তৈয়ব সুলতান, সহিদ চৌধুরী, যুবদল নেতা শহীদুল ইসলাম, মোঃ হোসেন, মঞ্জুরুল আলম, মোঃ ফোরকান, হাফিজুর রহমান, জীবন খন্দকার, মোঃ রিদুয়ান, জাবের উদ্দিন জাবেদ, মোঃ ইলিয়াস, মুন্না তালুকদার, ছাত্রনেতা মোঃ শাহনেওয়াজ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৫শ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

























