ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ অটোভ্যান চালক আটক
- Update Time : ০৭:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৬ Time View

হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫০ বোতল নেশাজাতীয় সিরাপসহ এক অটোভ্যান চালককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ২টা ৩৫ মিনিটে উপজেলার পাঁচঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুরের পুলিশ পরিদর্শক (সশস্ত্র ও যান) মুহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি দল হরিপুর থানার পাঁচঘরিয়া নামক গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বালিয়াডাঙ্গী থেকে হরিপুর গামী পাকা রাস্তায় রাজু সরকারের আমবাগানের সামনে একটি ব্যাটারিচালিত নীল-সবুজ রঙের অটোভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। চালক পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাঁকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তির নাম মো. আলম (৪৯)। তিনি হরিপুর থানার পাঁচঘরিয়া, গেরুয়াডাঙ্গী এলাকার মো. কাফীর ছেলে । পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ ও অটোভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিতে অটোভ্যান চালকের সিটের ডান পাশে পায়ের কাছে রাখা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ৩২ বোতল K DRYL এবং ১৮ বোতল ESkuf উদ্ধার করা হয়। মাদক বহনকারী অটোভ্যানটিও জব্দ করেছেন দিনাজপুর পুলিশ।




















