চট্টগ্রামের রাউজান দলিল লেখক সমিতির জরুরি সভা ও কমিটি গঠন
- Update Time : ১১:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৪৫ Time View

★সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার)
রাউজান দলিল লেখক সমিতির উদ্যোগে জরুরি সভা ও সমিতির পুনঃগঠন ৩রা মে রবিবার সকাল ১০টায় রাউজান সদরস্থ দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জরুরি সভায় সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সেবার মান আরো বেগবান করার লক্ষ্যে বিভিন্নভাবে গুরুত্বারোপ করা হয়। কমিটি গঠন কল্পে অনুষ্ঠিত জরুরি সভায় অতিথি ছিলেন শান্তিরদ্বীপ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ আব্দুর রহিম চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রাসেল খাঁন, গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী, উপজেলা যুবদল নেতা সাইফুদ্দিন রিবন। উপস্থিত ছিলেন রাউজান দলিল লেখক সমিতির উপদেষ্টা মিলন কান্তি শর্মা, প্রবীণ দলীল লেখক বখতিয়ার উদ্দিন মুন্সি, আবু জাফর মুন্সি, বেদার মিয়া মুন্সি সহ দলিল লেখক সমিতির অন্যান্য উপদেষ্টা, সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত জরুরি সভার মাধ্যমে উপস্থিত সর্বসম্মতিক্রমে মোঃ হারুন অর রশীদ (বাবুল) মুন্সীকে পুনরায় সভাপতি, মোঃ আবু বক্করকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ ইফতেখার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে এবং অন্যন্যা সকল সম্পাদক ও সদস্যবৃন্দের পদ পুনঃবহাল রেখে রাউজান দলিল লেখক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।

























