কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- Update Time : ১০:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ২৮৪ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে সাতক্ষীরা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলাম উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের রফিকুল ইসলাম (খোকন)-এর ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি সাতক্ষীরা শহরের একটি হোটেলে কাজ করতেন। কর্মস্থলে বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলা ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারকে বিষয়টি নিশ্চিত করে। পরে তার স্বজনরা হাসপাতালে এসে মরদেহ গ্রহণ করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


























