ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১দিনের বেতনের টাকায় হরিপুর উপজেলা চত্বরে কর্মচারীদের বৃক্ষরোপণ ‎

Reporter Name
  • Update Time : ১১:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৯৭ Time View
Print

‎গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায়
‎সরকারি কর্মসূচির পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিবেশ রক্ষায় এক অনন্য নজির স্থাপন করছেন হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ। নিজেদের  এক দিনের বেতনের টাকায় বৃক্ষ ক্রয় করে উপজেলা পরিষদ চত্বরের অব্যবহৃত ও পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন তারা। তাদের এই ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ এখন পুরো এলাকায় প্রশংসিত।  সোমবার (০৬ জুন)  বিকালে উপজেলা প্রশাসনের ১৫-২০ তম গ্রেডের কর্মচারীদের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে । উপজেলা পরিষদ চত্বরের আনাচে-কানাচে পড়ে থাকা পরিত্যক্ত জায়গাগুলোকে কাজে লাগিয়ে প্রায় ১০০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিম, লেবু, পেয়ারা, মেহেদি, লাল গোলাপ ও লাল জবাসহ নানা প্রকারের গাছ।
‎উপজেলা প্রশাসনের কর্মচারী মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে এই গাছ লাগানোর কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মচারীদের উপস্থিত ছিলেন মো. সোহেল রানা, মো. রবিউল ইসলাম ও সুদেব পালসহ ২০তম গ্রেডের অন্যান্য কর্মচারীবৃন্দ।
‎এই মানবিক ও দূরদর্শী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে হরিপুর উপজেলা নির্বাহ কর্মকর্তা (ইউএনও) চন্দন কর গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, “উপজেলা প্রশাসনের কর্মচারীদের এমন উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসার যোগ্য। কর্মচারীরা নিজেদের বেতনের টাকা দিয়ে যেভাবে চত্বরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের সুরক্ষায় এগিয়ে এসেছেন, তা অন্যদের জন্য অনুকরণীয়।” তিনি আরও  বলেন, “এই চমৎকার ধারাবাহিকতা যদি দেশের প্রতিটি উপজেলার কর্মচারীরা উদ্যোগ নেয়, তবে বর্তমান সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ সফলভাবে বাস্তবায়ন করা অনেক সহজ হবে।”
‎এধরণের উদ্যোগকে আরও স্বাগত জানিয়েছেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,
‎উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের,
‎উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা,
‎ঠাকুরগাঁও জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক  মোছা. নাজমা পারভীন, উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীদের এই ক্ষুদ্র অবদান সমাজের অন্যান্য স্তরের মানুষকেও গাছ লাগাতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

১দিনের বেতনের টাকায় হরিপুর উপজেলা চত্বরে কর্মচারীদের বৃক্ষরোপণ ‎

Update Time : ১১:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬