ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ ভিত্তিহীন

Reporter Name
  • Update Time : ০৫:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২৮ Time View
Print

‎হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
‎সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিপুর প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‎সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা  অধ্যাপক করিমুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মশিউর রহমান রয়েল, গেদুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মঞ্জুর আলম, আমগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহিমসহ ১৭টি উন্নয়ন প্রকল্পের সভাপতিসহ হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর ও ছাত্রদলের সভাপতি আবুল হাসান ডন প্রমূখ।
‎এসময় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, একটি মহল এমপি  ও  আমাকে জড়িয়ে মিথ্যাচার চালাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে আমি এমপির ভাগিনা পরিচয়ে প্রকল্পের ৪৫ লাখ টাকা আত্মসাত করেছি। এটার কোন প্রমান কারো কাছে নেই। আর আমি প্রকল্পের টাকা উত্তোলনের কেউ নাই। উন্নয়ন প্রকল্পের যে কথা উঠছে তা ভিত্তিহীন।  আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 
‎একাধিক প্রকল্পের সদস্য সচিব হিসেবে বিষয়ে মাসুদ রানা বলেন, স্থানীয় ইউএনও  নিজেই আমাকে রেখেছেন।  একজন ব্যক্তি একাধিক প্রকল্পেন সদস্য সচিব হতে পারবেনা এমন কোন বাধা নেই যার কারণে তিনি আমাকে এ দায়িত্ব দিয়েছে যাতে কাজটি ভালো হয়।
‎এসময় বিভিন্ন প্রকল্পের চেয়ারম্যান ও মেম্বাররা বলেন, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদককে ঘিড়ে যেই অভিযোগ তুলা হচ্ছে তা সত্য নয়। আমাদের প্রকল্পের চেক সে কোন মতে তুলতে পাড়বেনা। আমরা আমাদের নিয়ম মতেই কাজ করতেছি। তাকে জড়িয়ে এসব ঘটনার নিন্দা জানাই।
‎হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, আমার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানার নামে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে আমি মনে করি। তারপরও বিষয়টি আমরা দলীয় ভাবে তদন্ত করবো, তদন্তে সত্যতা মিললে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হরিপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ ভিত্তিহীন

Update Time : ০৫:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬