শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ০৬:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে নেদারল্যান্ডস দুতাবাসের অর্থায়নে এবং দ্য এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ বাস্তবায়িত Green Volces এর উদ্যোগের আওতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি৩ইআর দুর্যোগ বিষয়ক স্থায়ী আদর্শ বলি নীতির আলোকে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য একটি পকেট বুক প্রস্তুত করন কর্মশালা অনুষ্ঠিত হয়। ৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি আনিসুর রহমান সুমন, উপজেলা রিপোর্টার ইউনিট এর সভাপতি গাজী আল ইমরান, ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম, সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুধীজন। সকল বক্তাগণ দুর্যোগের সময় বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন।

























