সংবাদ শিরোনাম :
যশোর কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু, মরদেহ মর্গে
নিজস্ব প্রতিনিধি
- Update Time : ১২:১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ Time View

যশোর জেলা প্রতিনিধি:
যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর এক পুরুষ কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে কয়েদি অরুই বাড়ই (৬৩) অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অরুই বাড়ই বাগেরহাট জেলার রামপাল থানার নদীর হোলা এলাকার রবীন্দ্রনাথের ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদি নম্বর ৭৮২৯-এ হিসেবে বন্দি ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Tag :
























