রাজাপুরে -মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।
- Update Time : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১০ Time View

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) পুটিয়াখালী মীরের হাট বন্দরে ‘শান্তি, শৃঙ্খলা ও প্রশান্তির পথে ঐক্যবদ্ধ পুটিয়াখালী’ স্লোগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেং ওয়ার্ড নিরাপত্তা ও ঐক্য পরিষদ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস, ওসি তদন্ত ফিরোজ হোসেন, কমিটির সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন মীরা, উপদেষ্টা মাসুম হোসেন, বাজার কমিটির সভাপতি সৈয়দ হেমায়েত উদ্দীন মীরা, গালুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ কমিটির সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ।
সমাবেশে বক্তারা মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে পুটিয়াখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।






















