ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ৯৮ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ১১:৩০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৪২৪ Time View
Print

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এরমধ্যে ডিএমপির শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার (২ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, শুক্রবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ৯৮ জন গ্রেপ্তার

Update Time : ১১:৩০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬