ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়াস্থ দরবার এ বেতাগী আস্তানা শরীফে ওরশ ২৩ জুলাই

Reporter Name
  • Update Time : ০২:১০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ১৬ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্মিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) ও তাহার পিতা হয়রত শাহ রাহাত আলী (রহঃ) এর পবিত্র মহান ৮ ছফর এর ১১৬ তম ওরশ শরীফ আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার দরবার এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।
ওরশ উপলক্ষে ২০ জুলাই ২০২৬ সোমবার বাদ এ আছর ৫ ছফর হতে ৮ ছফর পর্যন্ত ৩ দিন ব্যাপী এতেকাফ শুরু হবে। ওরশ শরীফের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে – পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে হিজবুল বাহার শরীফ, খতমে দালায়েলুল খায়রাত শরীফ, খতমে সুরা ইখলাছ শরীফ,খতমে সুরা মোজাম্মেল শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ শরীফ, জিকির শরীফ ,মিলাদ মাহফিল এবং আলোচনা সভা শেষে ২৩ জুলাই,২০২৬ বৃহস্পতিবার বাদে মাগরিব আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ । দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীকে ওরশ শরীফে উপস্থিত হয়ে হুজুর কেবলার নেগাহে করম হাছিল করার জন্য এবং আর যারা তিনদিন ব্যাপী এতেকাফে অংশগ্রহন করতে চান তাদেরকে ২০ জুলাই ২০২৬ সোমবার আছর নামাজের পূর্বে দরবার এ বেতাগী আস্তানা শরীফে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাঙ্গুনিয়াস্থ দরবার এ বেতাগী আস্তানা শরীফে ওরশ ২৩ জুলাই

Update Time : ০২:১০:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬