সংবাদ শিরোনাম :
রতনপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৩ জন আহত
নিজস্ব প্রতিনিধি
- Update Time : ০৮:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ২৯৬ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের দুলাবালা মৌজায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিবন্ধীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—আলমগীর হোসেন, তার স্ত্রী সালমা খাতুন এবং তার পিতা আবুল কালাম। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে জমিতে প্রবেশ করলে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন ভুক্তভোগীরা। এ সময় নারী সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।
এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Tag :


























