দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মানিকছড়ি উপজেলা বিএনপি’র দোয়া ও মোনাজাত।
- Update Time : ০২:৩৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২৮ Time View

জসীমউদ্দিন, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
১৫ই আগষ্ট শনিবার সন্ধ্যায় মানিকছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে, মানিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে, দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মানিকছড়ি উপজেলা বিএনপি র সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারন সম্পাদক মির হোসেন এর নেতৃত্বে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপি র সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ অলিউল্লা হাওলাদার,
যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান,
যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন মেম্বার,
যুগ্ম সম্পাদক জাকির হোসেন সিরাজ, মানিকছড়ি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল জলিল সহ , উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দল মত নির্বিশেষে এলাকার জনসাধারণ।
অশ্রুসিক্ত ভিজে নয়নে মানিকছড়ি উপজেলা বিএনপি র সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন,,
বেগম জিয়া ছিলেন বাংলাদেশের সাধারণ জনগণের হৃদয়ের স্পন্দন।
দেশনেত্রী মরহুমা বেগম জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী তিনি খুনি হাসিনা সরকারের মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েও বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ জনতার কথা চিন্তা করে স্বৈরাচার সরকারের কাছে মাথা নত করেননি, আপস করেননি।আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে অমর হয়ে থাকবেন।
পরে দলের নেতাকর্মীদের কাছে বেগম জিয়ার আত্মার মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় দোয়া চেয়ে মোনাজাতে অংশ নেন।
মানিকছড়ি উপজেলা বিএনপি র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ অলিউল্লা হাওলাদার, মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে নেতা কর্মীরা বেগম জিয়ার আত্মার মাগফিরাত ও দোয়ায় সামিল হয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।
























