রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
- Update Time : ০৩:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৭ Time View

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর আর্থিক সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা পিএফজি কো-অর্ডিনেটর ও স্থানীয় সংগঠন চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (CYDO) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রিফাত আরা মৌরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আবুল খায়ের মাহমুদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজাপুর।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আর সম্প্রীতি আমাদের সমাজের ভারসাম্য রক্ষা করে। একটি গাছ যেমন ধীরে ধীরে বেড়ে উঠে ছায়া ও অক্সিজেন দিয়ে মানুষের উপকার করে, তেমনি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি গড়ে ওঠে। তাই আজকের এই বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়; এটি শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের একটি সুন্দর বার্তা।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশের সুরক্ষার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ একটি প্রতীকী ও কার্যকর উদ্যোগ। একটি গাছ যেমন ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার জন্য ছায়া ও অক্সিজেন দেয়, তেমনি একটি সম্প্রীতিপূর্ণ সমাজে সবাই সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে—এটাই কর্মসূচির মূল বার্তা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনউপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তরুণ, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রাজাপুর প্রেসক্লাবের সদস্য মোঃ কামরুল হাসান রানা ,ছাত্রদলের সদস্য মো. নাঈম, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন সাজু, উপজেলা ছাত্রসমাজের সদস্য মো. সাব্বির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদর ইউনিয়ন সভাপতি শেখ খুবায়েব, পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, ইমাম আবু হানিফ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (YPAG) সদস্য লিজা আক্তার, তামিরা তারেক ইভা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণের মধ্য দিয়ে আয়োজকেরা একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি রাজাপুরে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও শান্তির একটি ইতিবাচক বার্তা তুলে ধরেন।
বৃক্ষরোপণ কর্মসূচিটির তত্ত্বাবধানে ছিলেন এমআইপি এস প্রকল্পের ফিল্ড অর্ডিনেটর মোঃ রেজবিউল কবির।



















