না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু।
- Update Time : ০৮:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৩ Time View

জোবায় বিন আব্বাস দেবহাটা উপজেলা প্রতিনিধি:- সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,প্রাক্তন ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক, মোশারাফ হোসেন মশু ১৫ ই আগষ্ট (শনিবার) ভোর ৪.৫০ মিনিটে সাতক্ষীরা ইটাগাছা নিজ বাসভবনে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
তিনি ১৯৭১ সালে দেশমাতৃকার টানে রনাঙ্গনে সম্মুখ সমরে পারুলিয়া আশাশুনি পাইকগাছায়, হানাদার বাহিনীর বিরুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে তাঁর সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিকাল ৪.০০ টায় তার নিজ বাসবভনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা এর নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।পরে বিকাল ৫.৩০ মিনিটে মাঝ পারুলিয়া ইদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাজা নামাজে ইমামতি ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার,অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজী, সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী,জামায়াত ইসলাম বাংলাদেশের দেবহাটা উপজেলা আমীর মাও অলিউল ইসলাম,২ নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও মরহুমের জেষ্ঠ্য পুত্র বিপুল।
জানাজা নামাজটি উপস্থাপনা করেন ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি রাজু আহমেদ। জানাজা শেষে মরহুমকে পারুলিয়া সরদার বাড়ী তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
























