দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আব্দুল খালেক
- Update Time : ০৪:৩২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১২৩ Time View

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
দেবহাটা উপজেলার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ই মে (সোমবার) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল খালেক বলেন, “একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন অত্যাবশ্যকীয়। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না।”দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এম এম এ আবু জায়েদ বীন গফুর, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফেরদাউস আলফা এবং মাদ্রাসার শিক্ষক গোলাম রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন ভবনের নির্মাণকাজের শুভ সূচনা করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করেন।


























