ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু :চিকিৎসায় অবহেলার অভিযোগ

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১১৫ Time View
Print

মো: শিহাব মাহমুদ,জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুর জেলা কারাগারে আটক অবস্থায় চিকিৎসায় অবহেলার অভিযোগে মারা গেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম জিয়াউল হক জিয়া (৬৭)। পরিবারের দাবি, গত দুই দিন ধরে তিনি গুরুতর অসুস্থ থাকলেও সময়মতো যথাযথ চিকিৎসা পাননি।

পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে অবস্থিত দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

​অভিযোগ উঠেছে যে, দুই দিন আগে অসুস্থ হয়ে পড়লেও তাকে সঠিক সময়ে হাসপাতালে নেওয়া হয়নি। গতকাল ১৪ এপ্রিল দুপুরে অবস্থা সংকটাপন্ন হলে তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পহেলা বৈশাখ বা নববর্ষের ছুটির কারণে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় তাকে সেখান থেকে জামালপুর সদর থানায় নেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

​জামালপুর জেল সুপার লিপি রানী সাহা গণমাধ্যমের কাছে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মরহুমের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই ছিল।

​এস এম জিয়াউল হক জিয়া জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা এলাকার মৃত সোবহান মাস্টারের বড় ছেলে ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জামালপুরে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু :চিকিৎসায় অবহেলার অভিযোগ

Update Time : ১০:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬