ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, অস্ত্র ফেলে পালালেন তারা।

Reporter Name
  • Update Time : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ Time View
Print

জি এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়ায় অস্ত্র ও মালামাল খেলে পালিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিলকুড়া গ্রামে। চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়ার মুখে মালামাল দেশি অস্ত্র ফেলে পালিয়েছে গেছে। গ্রামবাসীর তোপের মুখে পড়ে আত্মরক্ষার জন্য তাদের ব্যবহারিত দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি একটি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত একটি ভ্যানে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে এসে তাদের ধাওয়া করে।
স্থানীয় গ্রাম চিকিৎসক মিজানুর রহমান জানান তাঁর গ্রামবাসীর ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করে। এক পর্যায়ে কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলে তিনি বলেন। গ্রামবাসী পিছু না হটে তাদের ধাওয়া অব্যাহত রাখেন বলেও জানান।

ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, স্থানীয়দের জোরালো ধাওয়ার মুখে এক পর্যায়ে ‘চুরি করা মালামাল’ ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা মালামালের বিষয়টি সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সংবাদ পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেন এবং দেভাটা থানাকে অবহিত করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন বলেন ফেলে যাওয়া দেশি অস্ত্র ও মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ তদন্ত করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, অস্ত্র ফেলে পালালেন তারা।

Update Time : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬