ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আকুন্দবাড়িয়া গ্রামে স্থানীয় ‘মাদক নির্মূল কমিটি’র তৎপরতায় মাদক ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে দুই মাদক কারবারি।

Reporter Name
  • Update Time : ০৮:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View
Print

দামুড়হুদা উপজেলা প্রতিনিধি, মোঃ জসীমউদ্দীন।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর আনুমানিক ২:০০টার দিকে আকুন্দবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে মাদক পরিবহনের সময় আকুন্দবাড়িয়া মাদক নির্মূল কমিটির সদস্যদের সন্দেহ হয়। কমিটির সদস্যরা মোটরসাইকেলটির গতি রোধ করার চেষ্টা করলে পরিস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মোটরসাইকেল ও সঙ্গে থাকা মাদকের চালান ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। তারা হলেন—
১. মো: রাজা, পিতা: মক্কা আলী, সাং- মানিকপুর।
২. মো: বিকাশ, পিতা: আশরাফুল, গ্রাম- আকুন্দবাড়িয়া।
ঘটনার পরপরই মাদক নির্মূল কমিটির সদস্যরা দর্শনা থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত মোটরসাইকেল ও উদ্ধারকৃত মাদকের চালান হেফাজতে নেয়।
এ বিষয়ে দর্শনা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত থানায় নেওয়া হয়েছে এবং পালিয়ে যাওয়া চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সামাজিক সচেতনতা ও স্থানীয় প্রতিরোধ কমিটির এমন সাহসী ভূমিকার প্রশংসায় মেতেছেন এলাকার সর্বস্তরের মানুষ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আকুন্দবাড়িয়া গ্রামে স্থানীয় ‘মাদক নির্মূল কমিটি’র তৎপরতায় মাদক ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে দুই মাদক কারবারি।

Update Time : ০৮:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬