ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবীর বিরুদ্ধে টাকা আদায় ও প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১০:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১১৪ Time View
Print

যশোর প্রতিনিধি :

যশোরে এক আইনজীবীর বিরুদ্ধে অতিরিক্ত টাকা দাবি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ হাসিবুর রহমান শামীম (৪৬) নামে এক ব্যক্তি।

জিডি সূত্রে জানা যায়, শামীম যশোর সদর উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, যশোর শহরের বিরামপুর এলাকার বাসিন্দা আইনজীবী মুক্তাদিরুল হক মুক্তের মাধ্যমে একটি মামলা আদালতে দাখিলের জন্য ৩ হাজার টাকায় চুক্তি করেন। পরে তিনি ওই টাকা পরিশোধ করলে দীর্ঘদিন ঘুরানোর পর মামলাটি আদালতে দাখিল করা হয়।

অভিযোগে আরও বলা হয়, মামলার কাজ শেষে অভিযুক্ত আইনজীবী পুনরায় অতিরিক্ত ১ হাজার টাকা দাবি করেন। পরে আবার এক বোতল মদ কেনার জন্য টাকা চান। এতে রাজি না হওয়ায় গত ৭ মে বিকেল ১টা ৫১ মিনিট, ৪টা ৪২ মিনিট ও ৪টা ৪৭ মিনিটে অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে শামীমের নম্বরে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারপিট ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী শামীম দাবি করেন, এ ঘটনায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার কাছে হুমকি ও গালিগালাজের অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভুক্তভোগী শামীম আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আইনজীবীর বিরুদ্ধে টাকা আদায় ও প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

Update Time : ১০:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬