ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অল্প বৃষ্টিতেই জলজট: জীবননগর শাপলা কলি স্কুলের রাস্তা বেহাল, চূড়ান্ত ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা

Reporter Name
  • Update Time : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View

Screenshot

Print

মোহাম্মদ রিকাবুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন মাছ বাজার থেকে ঐতিহ্যবাহী শাপলা কলি স্কুল পর্যন্ত বিস্তৃত সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় বেহাল দশায় পড়ে রয়েছে। গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তাটি তলিয়ে গিয়ে সৃষ্টি হয় তীব্র জলজট।
পানি নিষ্কাশনের উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় স্থায়ীভাবে পানি জমে থাকে। এর ফলে প্রতিদিন মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে শাপলা কলি স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যরাই নন, এই সড়ক দিয়ে চলাচলকারী স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদেরও কাদা-পানি মাড়িয়ে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার করে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। জীবননগর পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ নিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তোলে, তবে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং স্থানীয় সর্বস্তরের জনগণ প্রশাসনকে আন্তরিক সাধুবাদ জানাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

অল্প বৃষ্টিতেই জলজট: জীবননগর শাপলা কলি স্কুলের রাস্তা বেহাল, চূড়ান্ত ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা

Update Time : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬