ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা নারীকে মারধর, গর্ভের সন্তানের মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ২৭ Time View
Print

মোঃ সজিব সরদার,‎স্টাফ রিপোর্টারঃ পটুয়ালীর কলাপাড়ায় এক অন্তঃসত্ত্বা নারীকে মারধর, তাঁর গর্ভের সন্তানের মৃত্যু, অর্থ ছিনিয়ে নেওয়া ও পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. সোহাগ সিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর পটুয়াখালী ক্যাম্প ও বরিশাল সদর কোম্পানির যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
‎
‎মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর তানিয়া বেগম ও তাঁর স্বামীকে লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে মারধর করার অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে যাওয়া এবং তানিয়া বেগমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও রয়েছে।
‎
‎এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় তানিয়া বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মারধরের পর তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গর্ভের সন্তান হারান। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
‎
‎ঘটনার পর দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত সোহাগ সিকদার আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল অভিযান চালায়। অভিযানে তাঁকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎এসআরবি-৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, গুরুতর অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের অভিযান অব্যাহত থাকবে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

অন্তঃসত্ত্বা নারীকে মারধর, গর্ভের সন্তানের মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ১১:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬