হরিপুরে ৫ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
- Update Time : ০৮:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৮ Time View

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫ হাজার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হরিপুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ মো. আবু তাহেরসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক কৃষক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা “চন্দন কর” বলেন, রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে সরকার প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। বিনা মূল্যে বীজ ও সার পেলে কৃষকরা কম খরচে বেশি ফলন পাবেন। ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার আবাদ সম্প্রসারণের বিকল্প নেই।
এ সময় অন্যান্য বক্তারা বলেন সঠিক সময়ে বীজ বপন, সার প্রয়োগ ও পরিচর্যার বিষয়ে কৃষকদের পরামর্শ দেন। পাশাপাশি প্রণোদনার বীজ ও সার যাতে সঠিক কৃষকের হাতে পৌঁছায়, সে বিষয়ে কৃষি বিভাগকে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা কয়েকজন কৃষকের হাতে সরিষার বীজ ও সারের প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে।




















