হরিপুরে নজরুল বর্ষ উপলক্ষে র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান
- Update Time : ০৪:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে ফিতা কেটে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ মো. জামাল উদ্দীন, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. করিমুল হক মঞ্জু, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহাগ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সোহানুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা জ্যোতির্ময় দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সামশুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাজ্জাদুজ্জামান সাজ্জাদ, উপজেলা তথ্য আপা দিলরুবা এবং হরিপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর মো. আবু তাহের।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ মোহাম্মদ জামান।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়েছে ।



















