শ্যামনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৬ Time View

সাতক্ষিরা শ্যামনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, বাজার মনিটরিং এবং উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ জিয়াউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, আমজাদুল ইসলাম, আব্দুর রহিম, প্যানেল চেয়ারম্যান মন্টু, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামানসহ ডিজিএফআই, বিজিবি, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।




















