👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৪:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ০ Time View
Print

দুমকিতে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন শাওন হাওলাদার (২৩) ও সুমন জমাদ্দার (২৮)। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকার ২ নং ওয়ার্ডে পাহলান বাড়ির ব্রিজসংলগ্ন পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় শাওন হাওলাদারের কাছ থেকে ৩ পিস এবং সুমন জমাদ্দারের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়।
‎
‎আটক শাওন হাওলাদার উপজেলার কার্তিকপাশা এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে সুমন জমাদ্দার আঠারগাছিয়া এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
‎
‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ক্রম এবং ৪১ ধারায় মামলা করা হয়েছে। এ মামলায় এফআইআর নম্বর ১৭, তারিখ ২৪ নভেম্বর ২০২৬। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
‎
‎

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দুমকিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

Update Time : ০৪:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬