ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্য

Reporter Name
  • Update Time : ১২:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৮ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—মাধবপুর গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) এবং তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অমরেন্দ্র নাথ নিজ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার প্রস্তুতির জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটতে যান। কাজের একপর্যায়ে তিনি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী মিনা রানী ভৌমিক দ্রুত তাঁকে বাঁচাতে এগিয়ে যান। কিন্তু কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা না থাকায় তিনিও ঘটনাস্থলে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন।

​পরবর্তীতে প্রতিবেশীরা টের পেয়ে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করেন। চিকিৎসার জন্য দুজনকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. আসাদুজ্জামান জোহা জানান, “হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। মূলত অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাঁদের প্রাণহানি ঘটেছে।”

​একই সঙ্গে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্য

Update Time : ১২:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬