👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০১:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৫ Time View
Print

তৌফিকুর রহমান,বিশেষ প্রতিনিধি,সুনামগঞ্জ:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল ও মহির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়।

এ দিবসের চেতনা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়াসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শান্তিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Update Time : ০১:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬