ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জেহাদের কবর জিয়ারতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে গোলাম আজম সৈকত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৭০ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,জেলাপ্রতিনিধি,ঝালকাঠি:নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের শহীদ ছাত্রনেতা জেহাদের কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
আজ ১২ অক্টোবর, রোববার, উল্লাপাড়ায় শহীদ জেহাদের কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আমানউল্লাহ আমান এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম এবং ঝালকাঠি -১ (রাজাপুর ,কাঠালিয়া) আসনের জনপ্রিয় নেতৃত্ব সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গত ১০ অক্টোবর শহীদ জেহাদ দিবসের কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়।
কবর জিয়ারত শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, শহীদ জেহাদের রক্তের বিনিময়ে ১৯৯০ সালের স্বৈরাচারী শাসনের পতন ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। তিনি শহীদ জেহাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর শহীদ জেহাদের পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ জেহাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শহীদ জেহাদের কবর জিয়ারতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে গোলাম আজম সৈকত

Update Time : ০৭:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬