ইবিস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে ফরহাদ-আরাফাত
- Update Time : ০৭:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২০ Time View

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জয়পুরহাট জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত সাঈদ মনোনীত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর ) সংগঠনটির উপদেষ্টা আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. তন্ময় সাহা জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জেরিন চৌধুরী, ফিরোজ হোসেন, মিনহাজুল আবেদিন রবি, নাহিদ ইসলাম ও তামিম ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও শাহাজান আহাদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক কবির, শুয়াইব ও মেহেদী, অর্থ সম্পাদক আশিকুর রহমান, সহকারী অর্থ সম্পাদক নিশাদ, দপ্তর সম্পাদক সুমন, সহকারী দপ্তর সম্পাদক মাইশা, প্রচার সম্পাদক আল-মামুন, ক্রিয়া সম্পাদক নোমান, নারী বিষয়ক সম্পাদক সানজিদা, সহকারী নারী বিষয়ক সম্পাদক আয়েশা, ধর্ম বিষয়ক সম্পাদক হযরত আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাবেয়া, আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান।
নব-মনোনীত সভাপতি ফরহাদ ইসলাম অনুভূতি প্রকাশ করে বলেন, “এই দায়িত্বকে শুধু একটি পদ বা সম্মান হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, অসহায় ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং জয়পুরহাটের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখি।”
তিনি আরও বলেন, “আমাদের মূলমন্ত্র ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব। এই আদর্শকে ধারণ করে সংগঠনের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল, মানবিক ও কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি, নেতৃত্বের প্রকৃত সার্থকতা ব্যক্তিগত অর্জনে নয়, বরং সম্মিলিত প্রচেষ্টা ও মানুষের কল্যাণে অবদানের মধ্যে নিহিত।”
























