লায়ন সিজারের সৌজন্যে ও “আলোর পথে” সহযোগিতায় চক্ষু ক্যাম্প সম্পন্ন ।
- Update Time : ০৭:৪৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২৭ Time View

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি,
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে চক্ষু ক্যাম্প ও ব্লাড গ্রুপ পরীক্ষা গত শুক্রবার উত্তর ধর্মপুর হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মানবতার সেবায় লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট-এর উদ্যোগে ২১ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ৯টায় ফটিকছড়ি থানার ধর্মপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই চক্ষু ক্যাম্প ও ব্লাড গ্রুপ পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানবিক ও সেবামূলক কর্মসূচিতে মোট ২০৩ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা শেষে ২৭ জন রোগীকে চোখের অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি উপস্থিতদের ব্লাড গ্রুপ পরীক্ষার ব্যবস্থাও করা হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট (১ম) লায়ন শিপ্রা বড়ুয়া, ক্লাব সেক্রেটারি লায়ন দিদারুল আলম, সেক্রেটারি (১ম) লায়ন সিজারুল ইসলাম, রিজিয়ন চেয়ারপারসন লায়ন হুমাইরা কবির চৌধুরী, জোন চেয়ারপারসন লায়ন আবেদা বেগম, উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, নাজিরহাট পৌরসভা বিএনপি সদস্য সালামত উল্লাহ চৌধুরী,সমিতিহাট বিএনপি সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,সুয়াবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান। এছাড়া আলোর পথে সামাজিক সংগঠনের সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, এই মানবিক সেবামূলক কর্মসূচির স্পন্সর ছিলেন লায়ন সিজারুল ইসলাম। এছাড়া কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে ধর্মপুরের সামাজিক সংগঠন ‘আলোর পথে’ সার্বিক সহযোগিতা প্রদান করে। লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে এই চিকিৎসা ক্যাম্পের পরিসমাপ্তি ঘোষণা করেন।
























