ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : ১১:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ২৮ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা
রাজাপুর ,ঝালকাঠী।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন পিএফজি সদস্য ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যানন্দ সাহা। সভা সঞ্চালনা করেন পিএফজি-এর কো-অর্ডিনেটর এবং উন্নয়ন সংস্থা সাইডো-এর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার আমির মো. কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদ্দুজামান পনির ও আবু সায়েম আকন, পিএফজি অ্যাম্বাসেডর ও জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, পিএফজি সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইউম,রাজাপুর প্রেসক্লাব সদস্য মোঃ কামরুল হাসান রানা ,রাজাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়ক মো. শাহরিয়া শাকিল, রাজাপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো. মাইনুল হক লিপু, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, মাওলানা আবু হানিফ, নারী নেত্রী লাভলী আক্তার, অঞ্জলী বিশ্বাস, আশ্রিতা অধিকারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।
সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
সভায় বক্তারা রাজাপুর উপজেলায় শান্তি, সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধে দল-মত নির্বিশেষে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিয়মিত পিস ইভেন্ট, আন্তঃধর্মীয় সংলাপ এবং জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ে তুলতে পিএফজি-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাজাপুরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।

Update Time : ১১:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬