ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৬ Time View
Print

ইবি প্রতিনিধি :ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের ডিবেটিং সোসাইটির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিশুক শাহরিয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার ( ১২ অক্টোবর) লালন শাহ হলের টিউটর ড. হুসাইন আহমেদ লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রভোস্ট কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়।

এছাড়াও কোষাধ্যক্ষ রাশেদ, দপ্তর সম্পাদক রমজান আলী এবং তথ্য ও প্রচার সম্পাদক মিসনু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও লালন শাহ হল টিউটর ড. হুসাইন আহমেদ লিটন ও অপর দুই কমিশনার। প্রার্থীরা আনন্দ ও সৌহার্দ্যের সাথে ভোট প্রদান করেন।

নব নির্বাচিত সভাপতি মিশুক শাহরিয়ার বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছি ও সকলে আমার উপর আস্থা রেখেছে। যে প্রত্যাশা নিয়ে আমাকে সভাপতি নির্বাচিত করেছে সেই প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল

Update Time : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬