রাজাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ।
- Update Time : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২১ Time View

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি প্রতিনিধি।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠিত।
রাজাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার দুপুরে উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার গৌতম মন্ডলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি শামিম রেজা সজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই সরকার ক্রীড়ার প্রসার এবং মেধাবী খেলোয়াড় তৈরিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত আরা মৌরি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা রাখতে হবে। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া উপকরণ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















